সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৯:৩৭:২২ পূর্বাহ্ন
জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা ও নিহতের সংখ্যা দুটোই বেড়েছে। গত জুলাই মাসে বিভাগের চার জেলায় ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিলেট জেলায়। এ জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় আটজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। জুলাইয়ের দুর্ঘটনাগুলোর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য। নিহত ৩১ জনের ১৩ জনই মোটরসাইকেলের চালক বা আরোহী। সড়কে মোটরসাইকেল চলাচলে নিরাপত্তাবিধি না মানার বিষয়টি নিয়ে তাই আবারও প্রশ্ন উঠেছে। নিসচার প্রতিবেদনে জুলাই মাসে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং এবং মোটরসাইকেলচালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করার কথা উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি পথচারীদের সচেতনতার অভাব ও সড়কের নির্মাণগত ত্রুটিকেও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও উদ্বেগজনক। জুলাইয়ে ২৮টি দুর্ঘটনায় ৭৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আহত হয়েছেন হবিগঞ্জে। জেলার পাঁচটি দুর্ঘটনায় ৩২ জন আহত হন। নিসচার তথ্য অনুযায়ী, জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে জুলাইয়ে দুর্ঘটনা একটি কম হলেও নিহতের সংখ্যা দুইজন বেড়েছে। একই সময়ে আহতের সংখ্যা বেড়েছে ৩৯ জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা