সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষানুরাগী ছাদ উল্লাহ মাস্টারের ইন্তেকাল

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:১৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:১৭:১৯ অপরাহ্ন
শিক্ষানুরাগী ছাদ উল্লাহ মাস্টারের ইন্তেকাল
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলার বানিপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষক ছাদ উল্লাহ মাস্টার (১০৫) আর নেই। গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ছাদ উল্লাহ মাস্টারের নামাজে জানাজা রোববার সকাল ১১টায় বানিপুর বর্মা উত্তর রামনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মাওলানা জুলহাস আহমদ। জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত সচিব আফতাব আলী, মাওলানা মোহাম্মদ আলী, লিয়াকত আলী, আহমদ আলী, শওকত আলী, ব্যাংকার সোয়েব আহমদ, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী মৌলভী ইকবাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক ইয়াকুব আলী, সহকারী শিক্ষক নেফাউর রহমান, সহকারী শিক্ষক বেলাল আবেদীন, আকিক মিয়া, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আনোয়ার, মাওলানা আব্দুল মালিক, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আহমদুল হক, মাওলানা হেলালা আহমদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহসহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। জানাজা শেষে মরহুমের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা