সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ

চিকিৎসার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো দুই শিক্ষক বরখাস্ত

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:০৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:০৯:৪০ পূর্বাহ্ন
চিকিৎসার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো দুই শিক্ষক বরখাস্ত
সাইফ উল্লাহ :: চিকিৎসার জন্য ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছুটির মেয়াদ শেষ হলেও তারা বিদ্যালয়ে ফেরেননি বরং পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। এ কর্মকান্ডের কারণে ওই দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ সাংবাদিকদের হাতে এসেছে। বরখাস্ত হওয়া শিক্ষকগণ হলেন- ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিন্স চন্দ্র তালুকদার ও রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা। এর আগে তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং প্রবাসে পাড়ি জমানোর তথ্য জানা যায়। বিষয়টি প্রকাশ্যে এলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা হয়। তাদের বিরুদ্ধে চিকিৎসার কথা বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণ হওয়ায় গুরুদ- হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে চিকিৎসার কথা বলে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান পাপিয়া সুলতানা। ছুটি শেষ হলেও তিনি আর বিদ্যালয়ে যোগদান করেননি। অপরদিকে গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান প্রিন্স চন্দ্র তালুকদার। কর্মকর্তারা জানান, উভয় শিক্ষকই তাদের বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের কাছে গোপন করেছেন। এমনকি পাসপোর্ট করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি প্রিন্স চন্দ্র তালুকদার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। চলতি বছরের ১৫ মার্চ পৃথক স্মারকের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব দিতে বলা হলেও তারা কোনো জবাব দেননি। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়। গত ৩০ জুন মাসে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানিয়েছেন, দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম