সুনামগঞ্জ , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:১৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধার স্বাক্ষর ও পাসের হার উভয় সূচকেই জেলার বাকি ১১টি উপজেলাকে পেছনে ফেলে একক আধিপত্য বজায় রেখেছে সুনামগঞ্জ সদর উপজেলা। আর সদর উপজেলার এই চোখধাঁধানো সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে ঐতিহ্যগতভাবেই নেতৃত্ব দিয়েছে শহরের নামকরা দুই বিদ্যাপীঠ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ২৩৬ জন। এর মধ্যে পাস করেছে ১৯৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৬২ জন, পাশের হার ৮৪.৩২%। এছাড়া সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন, পাসের হার ৭৮.৭১%। অপরদিকে, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ৩৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১০ জন। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন, পাসের হার ৭৮.৪৮%। রবিবার প্রকাশিত ফলাফল থেকে আরো জানাযায়, জেলার ৩টি ধারা মিলিয়ে সর্বমোট ২৩,৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২,৬১৪ জন। সার্বিক পাসের হার ৫৩.৮৮% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন শিক্ষার্থী। এসএসসি সাধারণ শাখায় জেলার ১২টি উপজেলা থেকে মোট ১৮,২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১০,০০০ জন কৃতকার্য হয়েছে, যা শতকরা পাসের হারে ৫৪.৬৭%। সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ অর্জনে জেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে সুনামগঞ্জ সদর উপজেলা। সুনামগঞ্জ সদরে ২,৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৬২৮ জন উত্তীর্ণ হয়েছে (পাসের হার ৬৫.৭৮%) এবং এককভাবে সর্বোচ্চ ১৬৩ জন জিপিএ-৫ পেয়েছে। ছাতক উপজেলায় ৩,১৮৭ জন অংশ নিয়ে ১,৬৫৯ জন পাস করে (পাসের হার ৫২.০৫%), যেখানে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে দিরাইয়ে ৩৯ জন (পাসের হার ৪৯.৬২%), দোয়ারাবাজারে ৩৯ জন (৪৭.৮৬%), ধর্মপাশায় ২৯ জন (৫২.২৫%), জামালগঞ্জে ২৮ জন (৫৩.৪৭%), মধ্যনগরে ২৮ জন (৬১.১৩%), জগন্নাথপুরে ২৩ জন (৫৩.০৬%), বিশ্বম্ভরপুরে ২৩ জন (৫৪.৪১%), শাল্লায় ১১ জন (৫৫.৭৮%) এবং তাহিরপুরে ১১ জন (৪১.১৮%) শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় ৩,৯৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২,০১৪ জন। এই শাখায় পাসের হার ৫০.৫৯% এবং পুরো জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৫ জন পরীক্ষার্থী। পাসের হারের দিক থেকে মধ্যনগর উপজেলা শীর্ষে অবস্থান করছে, যেখানে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১.৯২% (৫৭ জন) পাস করেছে। অন্যদিকে সদর উপজেলায় ৭৯.০১% পাসের হারসহ সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দাখিলে শাল্লা উপজেলার ফলাফল চরম বিপর্যয়মুখী। ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন, যার ফলে পাসের হার নেমে এসেছে ২৫.০০%-এ। ছাতক উপজেলায় ৪২.৫৫% এবং জামালগঞ্জে ৪৯.৩৭% পাসের হার রেকর্ড করা হয়েছে। সদরের ১০ জন ছাড়া ছাতকে ৪ জন, ধর্মপাশায় ৪ জন, বিশ্বম্ভরপুরে ৩ জন, তাহিরপুরে ৩ জন এবং জগন্নাথপুরে ১ জন জিপিএ-৫ পেয়েছে। শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও মধ্যনগর এই ৬টি উপজেলায় দাখিলে কেউ জিপিএ-৫ পায়নি। কারিগরি শাখার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১,১৫৬ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৬০০ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাসের হার ৫১.৩৭%। ভোকেশনাল শাখায় পুরো জেলায় মাত্র ৮ জন জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে। দিরাই উপজেলায় সর্বোচ্চ ৬১.১১% শিক্ষার্থী পাস করেছে। এছাড়া সুনামগঞ্জ সদরে ৪৮.১৩%, ছাতকে ৪৫.৬৭%, জগন্নাথপুরে ৪৮.৯৫%, শাল্লায় ৪০.০০%, বিশ্বম্ভরপুরে ৪৫.৬২% এবং ধর্মপাশায় ৫৭.৮৫% পরীক্ষার্থী পাস করেছে। ছাতক ও ধর্মপাশায় ২ জন করে এবং সদর, জগন্নাথপুর, শাল্লা ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফলের সার্বিক চিত্র, জেলা সদরের ভালো পারফরম্যান্স এবং প্রান্তিক উপজেলার ফল বিপর্যয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন বলেন, সদর উপজেলার সাফল্য নিশ্চিতভাবেই আনন্দদায়ক। বিশেষ করে সরকারি এস. সি. বালিকা ও জুবিলী উচ্চ বিদ্যালয়ের মতো সুনামধন্য প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক সুনাম জেলাকে এগিয়ে রাখছে। তবে শাল্লা, দিরাই বা তাহিরপুরের মতো হাওরবেষ্টিত উপজেলাগুলোর ফলাফলের চিত্র আমাদের চিন্তায় ফেলেছে। দুর্গম এলাকাগুলোতে নিয়মিত শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানের মান বাড়াতে আমরা প্রতিষ্ঠানভিত্তিক বিশেষ তদারকি পরিকল্পনা গ্রহণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন