সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫২:১৪ পূর্বাহ্ন
সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সৌদি আরবের নেতৃত্বে ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে এবং সাইফুল আলম ছদরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সৌরভ ভূষণ দেব, স-মিল শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আইয়ুবুর রহমান, আমির উদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস, সহসাধারণ সম্পাদক স্বপন মিয়া ও আঙ্গুর মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আশিকুল, পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, বিনন্দ মালাকর প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে এ ধরনের সামরিক জোটে বাংলাদেশের সম্পৃক্ততা দেশকে সাম্রাজ্যবাদী সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। বক্তারা আরও বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে, অন্যদিকে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর অপতৎপরতা চলছে। এসব জাতীয় ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তি, শ্রমিক-কৃষক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা