সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

শান্তিগঞ্জে ইয়াবাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৫৮:২৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ইয়াবাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আটকরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমান (৩৩) ও গনিগঞ্জ গ্রামের সাদিক আহমেদ নুর (৩৪)। পুলিশ জানায়, বৃহ¯পতিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে ৩০ পিস এবং গাড়ির চালকের আসনের পায়ের পাপুসের নিচ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুংরিয়া বাঘ বাড়ি এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে আরও ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৭৫ পিস ইয়াবা, যার আনুমানিক ওজন ১৭ দশমিক ৫ গ্রাম এবং মূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা। অভিযানে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন আহমেদসহ পুলিশের একটি দল অংশ নেয়। পরে ওসি মো. অলি উল্লাহর নেতৃত্বে গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. অলিউল্লাহ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি