সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৪:২২ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান
স্টাফ রিপোর্টার :: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে নারীর কার্যকর ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নারী প্রার্থীদের জন্য সমান নির্বাচনী অর্থায়ন ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ‘গণতন্ত্রকে শক্তিশালীকরণ কার্যক্রম : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব - প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এ বৈঠকে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সহসভাপতি আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন ন্যাশনাল ফোরাম অন ফর্ব অ্যান্ড হারমনি সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা নূর হোসাইন, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা ও জামালগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতি ইউনিয়ন পরিষদে অন্তত ৩০ শতাংশ চেয়ারম্যান পদে এবং উপজেলা ও জেলা পরিষদে অন্তত ২০ শতাংশ চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি পৌরসভা ও সিটি কর্পোরেশনে নারী মেয়র প্রার্থী এবং সাধারণ সদস্য ও কাউন্সিলর পদে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়নের দাবি জানানো হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ও সাধারণ পদগুলোতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচনে নারী প্রার্থীদের পুরুষ প্রার্থীদের সমান সুযোগ, নির্বাচনী অর্থায়ন ও রাজনৈতিক সমর্থন দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। আলোচনায় অংশ নেন সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদা খাতুন, ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলেয়া বেগম, গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতিমা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়াসমিন, নারীনেত্রী রোসনা আক্তার তৃষ্ণা, রীনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুছিহুর রহমান রাসেল, ইয়ুথ সমন্বয়ক ইয়াহইয়া হাসান, আলী ইমরান, নাজিয়া সরদার, সামছুল কবির, দূরপতি, অনন্যা ও শবনম দোজা জ্যোতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা