গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১০:১১:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১০:১১:১৯ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট (শুক্রবার) সকালে উপজেলার সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক ডা. রিপন চন্দ্র দাশ ও ডা. কানু প্রিয় দাসের যৌথ সঞ্চালনায় এ সম্মেলনে বক্তব্য রাখেন, পরিষদের সাবেক সাধারণ স¤পাদক উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক স¤পাদক ডা. রিপন চন্দ্র দাশ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি মনি শংকর ভৌমিক।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, সহ-সভাপতি পরেশ চন্দ, সহ-সভাপতি নারায়ণ রায় নারদ, সহ-সভাপতি ডা. রাকেশ দাস, সাংগঠনিক স¤পাদক রঞ্জন দাস, কোষাধ্যক্ষ পঙ্কজ দত্ত, সমাজকল্যাণ স¤পাদক দীপক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক নিখলেশ দেবনাথ, আকাশ দেবনাথ, পলাশ আচার্যসহ সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সীতেশ চন্দ্র দাশ, নিধু রঞ্জন দাশ, বাপ্টু তালুকদার, নেপুর দে, শ্রীবাস দাশ প্রমুখ।
সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দিগেশ রঞ্জন দাসকে সভাপতি, অভিজিৎ দত্তকে সাধারণ স¤পাদক, সুদীপ দাশকে সাংগঠনিক স¤পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রদীপ দে-কে নির্বাচিত করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্র তালুকদার, রুপেনজিত দাস অজয়, বিনয় ভূষণ দে, রাজকুমার দাস, বিধান চন্দ্র দাশ,ঝন্টু কুমার দাশ, সুদীপ তারন, অয়ন নাগ, সৌরভ নাগ, সমর মালাকার, বিজিত কৃষ্ণ দে, শ্যামা কান্ত, মিন্টু চন্দ, রতন দাশ, রণজিত দে, ভানু তালুকদার, সজল দাশ, তুহিন দাশ, প্রিতম দাশ, তুষার দাশ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি