সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

৫ সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন
৫ সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার :: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সুনামগঞ্জে ১৬ থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট (রবিবার) বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জের হাওর অঞ্চল মৎস্য স¤পদের এক বিশাল ভা-ার। বিজ্ঞানসম্মত চাষ ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের মাধ্যমে এ অঞ্চল পুরো দেশের মৎস্য চাহিদা মেটাতে সক্ষম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ড. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, ডিডিএলজি অসীম চন্দ্র বণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক এবং বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী ও এটিএম হেলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা মিজানুর রহমান এবং মৎস্যজীবী সমিতির প্রতিনিধি আতাউর রহমান ও আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে দেশি মাছ উৎপাদনে আবু বকর, শুঁটকি উৎপাদনে জিল্লুর রহমান বাচ্চু, কার্প মিশ্র মাছ উৎপাদনে আবুল বাসার, হ্যাচারি পরিচালনায় মো. মাজহারুল ইসলাম রিয়াদ, নার্সারিতে মো. লিটন, এই ৫ জন সফল চাষী ও উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী