সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:০৫:১৩ পূর্বাহ্ন
নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার::
সারাদেশে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখা প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শাখা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য। কর্মসূচিতে সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেত্রী ও প্রতিনিধিরা অংশ নিয়ে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর যে বর্বর নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ সংঘটিত হচ্ছে, তা একটি সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের সঠিক সময়ে উপযুক্ত শাস্তি না হওয়ার কারণেই এই ধরনের অপরাধ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ স¤পাদক অপর্ণা দেবী লিপা, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম স¤পাদক মিনা পাল এবং জেলা কার্যকরী কমিটির সদস্য তৃষ্ণা আক্তার রুশনা। বক্তারা অনতিবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারী, ধর্ষক এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে নারী ও শিশুর জন্য একটি নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী