সুনামগঞ্জ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

মাও. ফয়জুল হাসান (র.) স্মরণে সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
মাও. ফয়জুল হাসান (র.) স্মরণে সভা ও দোয়া মাহফিল
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাও. ফয়জুল হাসান (র.)-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় মাদ্রাসা হল রুমে জাউয়া দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও পঞ্চগ্রাম কাড়ারাই মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা ছমির উদ্দীন সালেহ ও শিক্ষক মাওলানা ফারুক আহমদের যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসাবে নসীহত পেশ করেন কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী। বিশেষ মেহমান হিসাবে নসীহত পেশ করেন জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আক্তার হোসাইন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবু তাহের, মাও. ফয়জুল হাসান (র.)-এর বড় ছেলে মাওলানা নুর হোসাইন, পঞ্চগ্রাম ইমদাদুল উলুম কামরূপদলং মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হাই, সোনাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মইনুল ইসলাম, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনাজির আহমদ, মাওলানা মাসুক আহমদ হেলালী, শেখ মাওলানা আব্দুল কাহার, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা কবির আহমদ, মাওলানা এমরান হোসাইন, মাওলানা ফখর উদ্দীন, হাফিজ মাওলানা শামীম আহমদ, মাওলানা আসকর আহমদ, ডা. মাওলানা আমির উদ্দিন, ইউপি সদস্য মাওলানা সালিক আহমদ, মো. বদরুল আলম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আবুল হাসনাত, হাফিজ সিহাব উদ্দিন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, মাওলানা ফয়জুল হাসান (র.) গত ১০ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আলোচনা সভা শেষে মাও. ফয়জুল হাসান (র.)-এর রুহের মাগফেরাত কামনাসহ এলাকার সকল মুরদেগানদের জন্য দোয়া পরিচালনা করেন প্রধান মেহমান সিলেট কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩