সুনামগঞ্জ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭০

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৩৯:০৫ পূর্বাহ্ন
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭০
সুনামকণ্ঠ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়াল। এছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮০৫ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৮২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনা বিভাগে ৯৭, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে সাত ও সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৯৭৮ জন। এর মধ্যে চলতি মাসে ৮ হাজার ৬৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। এর মধ্যে চলতি মাসে ১৬ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩