সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ডেঙ্গুর ভয়াল রূপ সেপ্টেম্বরে, আট মাসের সমান মৃত্যু এক মাসে

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৮:২৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৮:২৩:০১ পূর্বাহ্ন
ডেঙ্গুর ভয়াল রূপ সেপ্টেম্বরে, আট মাসের সমান মৃত্যু এক মাসে
সুনামকণ্ঠ ডেস্ক :: ডেঙ্গু এখন আর বছরের নির্দিষ্ট কোনো সময়ের রোগ নয়। বরং বছরজুড়েই সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। চলতি বছরের ৯ মাসের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। চলতি মাসে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যা ৯ মাসের মোট মৃত্যুর প্রায় ৫০ শতাংশ। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মারা গেছেন ১৬৩ জন। অন্যদিকে, গত ৯ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। যেখানে ১৮ হাজার ৯৭ জনই আক্রান্ত হয়েছেন সেপ্টেম্বরে। যা মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে এ বছরের রেকর্ড এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৮ জন। এসময় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে জানা যায়, এর আগে জানুয়ারি মাসে আক্রান্ত হয়েছিল ১০৫৫ জন ও মারা যান ১৪ জন। এছাড়া ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৩০ জন ও মারা যান ৩ জন; মার্চে আক্রান্ত ৩১১ জন, মারা যান ৫ জন; এপ্রিলে আক্রান্ত ৫০৪ জন, মারা যান ২ জন; মে মাসে আক্রান্ত ৬৪৪ জন, মারা যান ১২ জন; জুন আক্রান্ত ৭৯৮ জন, মারা যান ৮ জন; জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৬৬৯ জন ও মারা যান ১২ জন। গত আগস্ট মাস থেকেই দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাব শুরু হয়। এই মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন। এছাড়া আগস্টে কেড়ে নেয় ২৭ জনের প্রাণ। সেপ্টেম্বরে এসে আক্রান্ত আরও বেড়ে ১৮ হাজার ৯৭ জন আর মৃত্যু বেড়ে দাঁড়ায় ৮০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪৭১ জন। এছাড়া ঢাকা বিভাগে ২১৯ জন, বরিশালে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, খুলনায় ৮৬ জন, ময়মনসিংহে ২৭ জন ও রাজশাহীতে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০ হাজার ৯৩৮ জন। যাদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ১ শতাংশ পুরুষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স