সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মউশিকের ফল প্রকাশে স্বস্তিতে শত শত শিক্ষক

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
মউশিকের ফল প্রকাশে স্বস্তিতে শত শত শিক্ষক
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) ২০২৬ সেশনের চূড়ান্ত বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের সময়োপযোগী ও কার্যকর হস্তক্ষেপে দ্রুত এই ফল প্রকাশ হওয়ায় স্বস্তি এসেছে শিক্ষকদের মাঝে। মঙ্গলবার (১৮ আগস্ট) সুনামগঞ্জ জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে এক লিখিত স্মারকপত্রের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের জেলা সভাপতি নূর হোসেন আজিজ ও সাধারণ সম্পাদক নিয়াকত আলী এতে যৌথভাবে স্বাক্ষর করেন। সংগঠন সূত্রে জানা যায়, চূড়ান্ত পরীক্ষা স¤পন্ন হলেও দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় জেলার শত শত পরীক্ষার্থী ও সম্ভাব্য শিক্ষকরা গভীর হতাশায় দিন কাটাচ্ছিলেন। প্রশাসনিক জটিলতায় ফল ঝুলে থাকায় তাদের পেশাগত অনিশ্চয়তা দেখা দেয়। এই পরিস্থিতিতে উদ্ভূত সমস্যা সমাধানের লক্ষ্যে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল গত ১৮ আগস্ট সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং স্মারকপত্র দিয়ে দ্রুত ফল প্রকাশের জোর দাবি জানান। শিক্ষক প্রতিনিধিদের যুক্তিসঙ্গত দাবি ও গুরুত্ব উপলব্ধি করে জেলা প্রশাসক বিষয়টি তাৎক্ষণিকভাবে আমলে নেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত ফল চূড়ান্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেন। জেলা প্রশাসকের এই ইতিবাচক ও প্রশাসনিক তৎপরতার পরপরই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ফলাফল ঘোষণার পর মঙ্গলবার শিক্ষক কল্যাণ পরিষদের অর্ধশত শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এই সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি নূর হোসেন আজিজ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এই নিয়োগ ও পরীক্ষার ফল ঝুলে থাকায় সুনামগঞ্জের শত শত শিক্ষক পরীক্ষার্থী চরম মানসিক চাপ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় যেভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নি®পত্তির ব্যবস্থা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই সময়োপযোগী ও আন্তরিক পদক্ষেপে প্রার্থীরা দীর্ঘ প্রতীক্ষার হাত থেকে রক্ষা পেয়েছেন। আমরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করি শিক্ষা ও সমাজসেবামূলক উদ্যোগে তাঁদের এই জনবান্ধব সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী