সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০১:০০:১১ পূর্বাহ্ন
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
দিরাই প্রতিনিধি ::
ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে এনে দিরাইয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলা, পৌর ও দিরাই সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি শেষ হওয়া ফ্যামিলি কার্ড শুমারির মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়মনীতি উপেক্ষা করে ছাত্রলীগের নেতাকর্মীদের শুমারির কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। এসময় নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে অংশ নেন দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল যাচাই-বাছাই করে জরিপকারী ও সুপারভাইজার চূড়ান্ত করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পর বিভিন্ন মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি নিয়োগ পেয়েছেন, তাহলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে নিয়োগ বাতিল বা পরিবর্তন করা হবে, সেটি আমার বুঝে আসছে না। আজ কেন তারা মিছিল-মিটিং করছে, সেটিও বুঝতে পারছি না। সরকারের নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করার পরই ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী