সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক

আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৩৩:৩৮ পূর্বাহ্ন
আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ
স্টাফ রিপোর্টার :: আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি, পরোয়ানা (ওয়ারেন্ট) তামিল, মাদক উদ্ধার এবং চোরাচালানবিরোধী অভিযানে অসামান্য পারদর্শিতা দেখিয়ে আবারও সুনামগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা। একই সাথে অপরাধ দমন ও সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনার (ক্রাইম কনফারেন্স) সভায় বিগত জুলাই মাসে থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন ওসি রতন শেখ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই মাসে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ, তালিকাভুক্ত অপরাধী গ্রেপ্তার, দ্রুততম সময়ে পরোয়ানা কার্যকর করা এবং সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান রোধে কঠোর ভূমিকা রাখার কারণে এই মূল্যায়ন করা হয়েছে। পেশাদারি ট্র্যাকিং ও দ্রুত তদন্ত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতেও থানা পুলিশ কার্যকর ভূমিকা পালন করেছে। পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম বলেন, যেকোনো প্রাপ্তি কাজের গতি ও দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দেয়। এই অর্জন একক কোনো সাফল্য নয় বরং এটি থানার সকল স্তরের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফসল। পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সুনামগঞ্জের সাধারণ জনগণের তথ্যভিত্তিক সহায়তা না থাকলে এই অর্জন সম্ভব হতো না। আমি এই সম্মাননা তাদের সকলের প্রতি উৎসর্গ করছি। তিনি আরও জানান, সুনামগঞ্জ সদর এলাকাকে সম্পূর্ণ মাদক, চোরাচালান ও অপরাধমুক্ত রাখতে সদর মডেল থানা পুলিশের এই আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট

নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট