সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৪০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৪৩:২১ পূর্বাহ্ন
হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বক্তব্য রাখছেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
বিশ্বজিত রায় ও মো. বায়েজীদ বিন ওয়াহিদ:: 
হাওরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক বাস্তবায়নের পথে নতুন অধ্যায়ের সূচনা হলো। (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে ‘জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই উড়াল সড়ক। আপনাদের নিয়ে সেই স্বপ্নের সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হলো। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে আন্তরিক। হাওর এলাকার উন্নয়নে সাব-মার্সিবল সড়কসহ গ্রামীণ অবকাঠামো সংস্কারের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে হাওরাঞ্চলের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এমপি কামরুজ্জামান কামরুল বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। উন্নয়নকাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উড়াল সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুত্তালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত আলী ও আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, ফরিদ মিয়া, নূরে আলম ফরায়েজী, আলী আক্কাছ মুরাদ, ইকবাল হাসান, গোলাম রব্বানী, মো. নবী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী