সুনামগঞ্জ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে এই যাত্রায় বিএনপি ব্যর্থ হলে যা হবে... হৃদয়ে ছিদ্র সৃজনের, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা সুনামগঞ্জে হাসপাতাল থেকে গভীর রাতে রোগীর ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা মুখোশপড়া সন্ত্রাসীদের স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী হাওরে গোখাদ্য সংকট, গবাদি পশু বাঁচাতে জলাবন ‘এড়াইল’ ভরসা কৃষকের টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ বিয়ে পাগল স্বামীর তৃতীয় বিয়ে বন্ধ ও দেনমোহরের দাবিতে থানায় স্ত্রীর অভিযোগ সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শান্তিপুর নদী থেকে বালু লুট, চারজনের কারাদন্ড, বাল্কহেড ও চারটি নৌকা জব্দ

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫১:৩২ পূর্বাহ্ন
শান্তিপুর নদী থেকে বালু লুট, চারজনের কারাদন্ড, বাল্কহেড ও চারটি নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চারজনকে ৩০ দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাল্কহেড ও চারটি নৌকা জব্দ করা হয়। গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক চারজনকে কারাদ- দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়ভাবে বাঁশের বেড়া দিয়ে বালু উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করে চক্রটি নদী থেকে বালু উত্তোলন ও নৌকায় পরিবহন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ও চারজনকে আটক করা হয়। অভিযানে জব্দ করা বাল্কহেডটি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া অবৈধ কাজে ব্যবহৃত ছোট কাঠের নৌকাগুলো ধ্বংস করা হয়। এদিকে একই দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মাছ ধরার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সব ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনসহ অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে : প্রধানমন্ত্রী