সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

একাই শেখ হাসিনার জন্মদিন পালন করলেন সাবেক মেয়র নাদের বখত

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন
একাই শেখ হাসিনার জন্মদিন পালন করলেন সাবেক মেয়র নাদের বখত
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একাই কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখত জানান, এখন আওয়ামী লীগের চরম দুঃসময় যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা হচ্ছে। হামলায় অনেক নেতাকর্মী নিহত হয়েছে। আমরা আশা করি সকল ধকল কাটিয়ে প্রাচীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। আমি একাই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এরই অংশ হিসেবে গত ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই পু®পার্ঘ্য অর্পণ করি। আজ আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্মদিন পালন না করে পারলাম না। কারণ অনেক নেতাকর্মীই পলাতক। তারা কোনও কার্যক্রম করতে পারছেন না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে কার্যক্রম অব্যাহত রেখেছি। এ সকল কার্যক্রম আমি ভবিষ্যতেও চালিয়ে যাব। আমি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ছাড়া যত দূর জানি কেউ আনুষ্ঠানিকভাবে মেয়র পদের দায়িত্ব হস্তান্তর করতে পারেন নি। আমি আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে চলতে চাই। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প