সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ

শান্তিগঞ্জে জাতীয় পার্টি নেতা আনোয়ার বেগ আর নেই

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৬:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৬:৩৯:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জে জাতীয় পার্টি নেতা আনোয়ার বেগ আর নেই
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী (রায়পুর মহাজন বাড়ি) হযরত আবু বকর সিদ্দিক রা. হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা ও শান্তিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি পাগলা ইসলামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার বেগ (৮০)বুধবার দিবাগত রাত সোয়া ৩ টায় ইন্তেকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা রায়পুর বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা সমবায় অফিসার রুহুল হাসান, সমাজসেবী আব্দুল হেকিম, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিক আহমদ,সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, শান্তিগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজাল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, মৃতের বড় ছেলে মাহমুদ আনোয়ার দিপু, হাফিজ সাইদ আহমদ, সমাজসেবী মাহমুদুল ইসলাম লালন, বিএনপি নেতা কামাল পারভেজ সাজন, মুরাদ আহমদ, বজলুর রহমান সহ এলাকার হাজারো মুসল্লীয়ানে কেরামগণ প্রমূখ। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর