শান্তিগঞ্জে জাতীয় পার্টি নেতা আনোয়ার বেগ আর নেই
- আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৬:৩৯:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৬:৩৯:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী (রায়পুর মহাজন বাড়ি) হযরত আবু বকর সিদ্দিক রা. হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা ও শান্তিগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি পাগলা ইসলামপুর গ্রামের বাসিন্দা আনোয়ার বেগ (৮০)বুধবার দিবাগত রাত সোয়া ৩ টায় ইন্তেকাল করেছেন,(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা রায়পুর বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দীন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ উপজেলা সমবায় অফিসার রুহুল হাসান, সমাজসেবী আব্দুল হেকিম, পাগলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিক আহমদ,সাবেক শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, শান্তিগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজাল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির যুগ্ম সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, মৃতের বড় ছেলে মাহমুদ আনোয়ার দিপু, হাফিজ সাইদ আহমদ, সমাজসেবী মাহমুদুল ইসলাম লালন, বিএনপি নেতা কামাল পারভেজ সাজন, মুরাদ আহমদ, বজলুর রহমান সহ এলাকার হাজারো মুসল্লীয়ানে কেরামগণ প্রমূখ।
মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি