সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৬:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৬:৫২:৫৫ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ
ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জে বাংলাদেশ রেলওয়ের জমিতে পশুর হাট বসানোর অভিযোগে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-স¤পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে গত ২৮ জুলাই এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশটি ছাতক পৌরশহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা, হিজবুল বারি শিমুলের নামে দেওয়া হয়েছে। আগামী ২৭ আগস্টের মধ্যে বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে নির্মিত স্থাপনা এবং পশুর হাট সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়। অন্যথায় স্থাপনা উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা-আফজালাবাদ রেলওয়ে স্টেশন এলাকার অত্র দপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনকালে দেখতে পান, শিমুল বারী রেলওয়ের ভূমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর জন্য বাঁশ, টিন ও ত্রিপল দিয়ে শেড নির্মাণ করেছেন। এ বিষয়ে তাকে বারবার মৌখিকভাবে বাঁধা দেওয়া হলেও তিনি অমান্য করে ওই স্থানে পশুর হাট পরিচালনার প্রস্তুতি নেন। নোটিশে উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে অলিউর রহমান চৌধুরী বকুল ও অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর ইসলামের মাধ্যমে অবৈধ পশুর হাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ের ভূমিতে শিমুল বারির নির্মিত বাঁশ ও ত্রিপলের ছাউনি এবং পশুর হাট আগামী ২৭ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। এদিকে, নোটিশের অনুলিপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান ভূ-স¤পত্তি কর্মকর্তা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বাজার ইজারাদার হিফজুল বারী শিমুল বলেন, আমি ব্যক্তিমালিকানাধীন ভূমিতে বাজার বসিয়েছি। এর আগে অলিউর রহমান চৌধুরী বকুলের কাছ থেকে রেলের লিজকৃত ভূমি ভাড়া নিয়েছিলাম এবার তিনি বেশি ভাড়া দাবি করায় আমি নেইনি। এ বিষয় নিয়ে তার সাথে বিরোধ থাকায়, তিনি মিথ্যা অভিযোগ করেছেন। যার আইনি কোনো ভিত্তি নেই। আমি বৈধভাবে বাজার ইজারা নিয়ে মালিকানা ভূমিতেই বাজার পরিচালনা করে আসছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ