সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

ভবন আছে, চিকিৎসা নেই ডায়াবেটিস হাসপাতাল কবে চালু হবে?

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৬:৫৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৬:৫৪:১৬ পূর্বাহ্ন
ভবন আছে, চিকিৎসা নেই ডায়াবেটিস হাসপাতাল কবে চালু হবে?
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্মিত একটি হাসপাতাল যদি নির্মাণকাজ শেষ হওয়ার পরও বছরের পর বছর তালাবদ্ধ পড়ে থাকে, এর চেয়ে হতাশাজনক আর কী হতে পারে? সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়ায় ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের বর্তমান চিত্র সেই প্রশ্নই সামনে এনেছে। ভবন নির্মাণ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। অথচ প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা-যন্ত্রপাতির অভাবে এখনো শুরু হয়নি চিকিৎসাসেবা। হাওরাঞ্চলের মানুষের জন্য ডায়াবেটিস চিকিৎসার একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে একদিকে যেমন সময় ও অর্থ ব্যয় হয়, অন্যদিকে দরিদ্র ও নি¤œআয়ের রোগীদের চিকিৎসা নেওয়াও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় স্থানীয়ভাবে একটি ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ ছিল প্রশংসনীয়। কিন্তু দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় সেই উদ্যোগের সুফল এখনো পাচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, হাসপাতাল ভবন নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও সেটি এখন কার্যত অব্যবহৃত। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। এমনকি সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে। অর্থাৎ যে স্থাপনা মানুষের জীবন রক্ষার কাজে ব্যবহৃত হওয়ার কথা, সেটিই এখন অযতœ ও অবহেলার শিকার। প্রশ্ন হলো- একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়ার সময় কি প্রয়োজনীয় চিকিৎসা-যন্ত্রপাতি, আসবাবপত্র ও জনবল নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি? ভবন নির্মাণ শেষ হওয়ার পরও যদি সরঞ্জাম হস্তান্তর না হয়, তাহলে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। সরকারি অর্থের প্রতিটি টাকা জনগণের করের টাকা। সেই অর্থে নির্মিত স্থাপনা অব্যবহৃত পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ স¤পাদকও জানিয়েছেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে বলে তারা জানতে পেরেছেন, কিন্তু এখনো সেগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়নি। তাহলে আর কতদিন অপেক্ষা? ক্রয় করা সরঞ্জাম যদি সত্যিই প্রস্তুত থাকে, তবে তা দ্রুত বুঝিয়ে দিয়ে হাসপাতাল চালুর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আমরা মনে করি, বিষয়টি আর ফাইল চালাচালির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও ডায়াবেটিস সমিতির মধ্যে দ্রুত সমন্বয় করে হাসপাতালের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। ভবনের ত্রুটি থাকলে তা মেরামত করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র হস্তান্তর করতে হবে এবং চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার এই হাসপাতাল যেন আরেকটি অব্যবহৃত সরকারি স্থাপনায় পরিণত না হয়। জনগণের অর্থে নির্মিত হাসপাতাল জনগণের চিকিৎসায় যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক - এটাই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ