সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৭:১২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৭:১২:১৯ পূর্বাহ্ন
বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে হটলাইন চালু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ, সরবরাহ বিভ্রাট বা যেকোনো বৈদ্যুতিক জরুরি তথ্য জানানোর জন্য নির্দিষ্ট হটলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ। সপ্তাহের সাত দিনই চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এই অভিযোগ কেন্দ্র। বৃহ¯পতিবার (২০ আগস্ট) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ গ্রাহকদের উদ্দেশে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা জরুরি প্রয়োজনে গ্রাহকরা মোবাইল নম্বর ০১৩১৩০৯৬১০৭ ও ০১৭১৪০৬৯৩৭৭ এবং টেলিফোন নম্বর +৮৮০২৯৯৬৬০০৭৫৮-এ যোগাযোগ করতে পারবেন। হটলাইন চালুর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়সূচি মেনে চলার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, শপিং মল, মার্কেট ও দোকানপাটে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার ও আলোকসজ্জা সীমিত রাখতে হবে এবং নির্ধারিত সময়ের পর তা বন্ধ রাখতে হবে। বিলবোর্ড সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখা গেলেও এরপর তা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমতি থাকলেও তার পর তা বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান, ওষুধের দোকান ও হাসপাতালকে এই সময়সীমার আওতামুক্ত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিদ্যুতের অপচয় রোধ, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তার জন্য গ্রাহক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ