সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

‎চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ইউএনওর কাছে

  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০৪:৫১:৩৬ অপরাহ্ন
‎চাল ও টাকা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ইউএনওর কাছে
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত চাল কম দেওয়া এবং হোল্ডিং ট্যাক্সের নামে তিনশ করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিভিন্ন গ্রামের ১২ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হয়েছে। ‎ ‎
গতকাল দেওয়া অভিযোগে বলা হয়, গত ১৬ ও ১৭ আগস্ট বেহেলী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল ও টাকা বিতরণ করা হয়। এ সময় কৃষকদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তিনশ টাকা করে রশিদের মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, অনেক কৃষক ধার-দেনা করে ওই টাকা পরিশোধ করেছেন। একই সঙ্গে ১৫ কেজির পরিবর্তে প্রায় ১৩ কেজি করে চাল দেওয়ার অভিযোগও করেন তারা। ‎
তবে অভিযোগ অস্বীকার করে বেহেলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায় বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কোনো টাকা রাখিনি। সরকারের দেওয়া নির্ধারিত প্রণোদনা ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে এর আগে পুরো ইউনিয়নে মাইকিং করে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নাগরিকদের জানানো হয়েছে। এর মধ্যে অনেকেই প্রণোদনার টাকা গ্রহন করার আগে রশিদের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। এটাকে কিছু মানুষ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ‎ ‎
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী