সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ

লিগ্যাল এইডের সাফল্য : ন্যায়বিচার পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
লিগ্যাল এইডের সাফল্য : ন্যায়বিচার পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়
বিচারপ্রার্থীদের জন্য সহজ, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের সাম্প্রতিক সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক। জানুয়ারি-জুলাই ২০২৬ সময়ে বিকল্প বিরোধ নি®পত্তি (এডিআর) কার্যক্রমে যে অগ্রগতি হয়েছে, তা দেশের বিচারব্যবস্থাকে আরও জনমুখী ও কার্যকর করার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে যেখানে ২০১টি বিরোধ নিষ্পত্তি হয়েছিল, ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে হয়েছে ২ হাজার ২০৮টি। একই সঙ্গে প্রি-কেস আবেদনের সংখ্যা ২৮৫ থেকে বেড়ে ২ হাজার ৮০৮টিতে উন্নীত হয়েছে। মীমাংসার মাধ্যমে আদায়কৃত অর্থও কয়েক লাখ টাকা থেকে বেড়ে ৩৬ লাখ ৮৮ হাজার টাকায় পৌঁছেছে। এসব তথ্য শুধু সংখ্যাগত অগ্রগতির চিত্র নয়; বরং এটি সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি বাড়তে থাকা আস্থারও প্রতিফলন। লিগ্যাল এইড সার্ভিসেস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর আওতায় বাধ্যতামূলক প্রাক-মামলা মধ্যস্থতা চালু হওয়া এ সাফল্যের অন্যতম কারণ। আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষের সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। একই সঙ্গে আদালতে নতুন মামলার চাপ কমানোরও সুযোগ তৈরি হচ্ছে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও মামলাজটের বাস্তবতায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। সুনামগঞ্জের মতো হাওরবেষ্টিত জেলায় এডিআর কার্যক্রমের গুরুত্ব আরও বেশি। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বারবার আদালতে যাতায়াত করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। সেখানে স্থানীয় পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নি®পত্তি সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনছে। জমি-জমা, পারিবারিক বিরোধ, ভরণপোষণ, স¤পত্তি ও বিভিন্ন দেওয়ানি বিষয়ে দ্রুত সমাধান সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক ভূমিকা রাখছে। তবে এই অগ্রগতিকে আরও টেকসই করতে সচেতনতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড সেবার প্রচার জোরদার করা প্রয়োজন। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে তাদের আইনগত অধিকার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে। লিগ্যাল এইডের এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও আন্তরিক প্রয়াস থাকলে ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এ ধারাবাহিকতা বজায় থাকুক এবং দেশের অন্যান্য জেলাও এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কার্যক্রম আরও গতিশীল করুক - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী