সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে পাঠানোর পথে ১৩ টন রড চুরি, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৯:০২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৯:০২:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জে পাঠানোর পথে ১৩ টন রড চুরি, গ্রেপ্তার ৩
সুনামকণ্ঠ ডেস্ক :: চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে সুনামগঞ্জে পাঠানোর পথে বিএসআরএমের ১৩ টন লোহার রড চুরি হয়েছে। ঘটনার এক সপ্তাহের মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া রডের মধ্যে ১২ টন ১০০ কেজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং রড পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিয়াদ হোসেন, ট্রাকের সহকারী (হেলপার) মো. হাদিছ মোল্লা ও আবুল বাশার ওরফে বাঁশি। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বেলা তিনটার দিকে জোরারগঞ্জ থানার বিএসআরএম কারখানা থেকে ১৩ টন লোহার রড ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। পথিমধ্যে সংঘবদ্ধ একটি চক্র ট্রাকসহ পুরো চালানটি গায়েব করে দেয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হলে চুরি যাওয়া রড উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে চট্টগ্রাম জেলা পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে ধারাবাহিক অভিযান চালানো হয়। গত ১৯ আগস্ট চট্টগ্রামের বারইয়ারহাট এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় রিয়াদকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন নারায়ণগঞ্জের তারাবো এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ট্রাকের সহকারী হাদিছকে। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মাগুরার মহম্মদপুর থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আবুল বাশার ওরফে বাঁশিকে। তাকে জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা জাহাঙ্গীরের নাম উঠে আসে। এরপর জাহাঙ্গীরের বসতঘর ও মহম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করে পুলিশ। এদিকে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির পর ফেলে যাওয়া খালি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। চক্রের মূল হোতা জাহাঙ্গীরসহ বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি