দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১২:০৯:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১২:০৯:০৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি:: দিরাইয়ে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত তিন আসামি কে গ্রপ্তার করেছে দিরাই থানা পুলিশ। শনিবার (২২ আগষ্ট) দিরাই থানা পুলিশ পৃথক দুটি অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি পৌরশহরের ঘাগটিয়া গ্রামের আদিরস মিয়ার ছেলে জুয়েল মিয়া( ৪০)ওই গ্রামের সামছুল মিয়া (৫২)কে নিজ বাড়ি থেকে এবংঅপর অভিযানে জগদল ইউনিয়নের কালধর গ্রামের লিটন মিয়ার ছেলে আজিম উদ্দিন(২২( কে পৌরশহরের ধল রোডের আবাসিক এলাকা থেকে গ্রপ্তার করা হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম তিন জন পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি