সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪২:১৮ পূর্বাহ্ন
অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাড়ির ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন না থাকা, রুট পারমিট না থাকা এবং চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ, শ্যামলী ও ইউরোকোচ-কে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে এ অর্থদ- আরোপ করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সুনামগঞ্জ এবং র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স