সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ

অধ্যাপিকা হামিদা রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৮:৪৫:৪৩ পূর্বাহ্ন
অধ্যাপিকা হামিদা রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামের অগ্রণী সৈনিক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপিকা হামিদা রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের রায়পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি দীপ্তি সরকারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জনতা সরকার। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর ও সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল। সভা শুরুর আগে অধ্যাপিকা হামিদা রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর জীবনী পাঠ করেন জনতা সরকার। সভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী নারী সমাজ আজও শোষণ, নির্যাতন, অন্যায়, অবিচার, নিপীড়ন ও ধর্ষণসহ নানা সমস্যা ও সংকটের মধ্যে দিনাতিপাত করছে। কর্মক্ষেত্রে সমকাজের সমমজুরি না পাওয়া, চাকরিতে নিরাপত্তাহীনতা, যৌন হয়রানি এবং শারীরিক ও মানসিক নির্যাতন নারীদের নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। তারা বলেন, নারীর এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তির আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে বিভ্রান্ত ও বিভক্ত করার নানা প্রচেষ্টা রয়েছে। এমন পরিস্থিতিতে অধ্যাপিকা হামিদা রহমানের মতো নেতৃবৃন্দ নারী মুক্তির আন্দোলনকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নারী মুক্তির প্রশ্নকে সমাজব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের আন্দোলনের সঙ্গে স¤পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন। বক্তারা আরও বলেন, নারী মুক্তি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; এটি স্বৈরতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের প্রশ্নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই নারী সমাজের মুক্তির লক্ষ্যে দেশের সকল শ্রমজীবী নারীকে গণতান্ত্রিক মহিলা সমিতির পতাকাতলে সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে। সভায় অধ্যাপিকা হামিদা রহমানের আদর্শ ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে নারীর সমঅধিকার, সমমর্যাদা ও মুক্তির আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম