সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৪৩

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৯:১০:৪০ পূর্বাহ্ন
সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৪৩
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। একই সময়ে নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৩ আগস্টের হাম ও রুবেলা রোগসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে শিশুটি মারা গেছেন, তিনি সুনামগঞ্জের বাসিন্দা। তার বয়স ছিল আট মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেটে ৩৪৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের হাম শনাক্ত হয়েছে। এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমছে না। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১১৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহভাজন হিসেবে ভর্তি আছেন ৩২৫ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে চারজন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বিয়ানীবাজারে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৬ জন, জামালগঞ্জে দুজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন। জেলা অনুযায়ী, চলতি সময়ে হামের সন্দেহজনক ও নিশ্চিত এই দুই ধরনের মৃত্যুর সংখ্যা মিলিয়ে সুনামগঞ্জেই সবচেয়ে বেশি। সেখানে এ পর্যন্ত ৫৬ জন সন্দেহজনক হাম রোগী মারা গেছেন এবং চারজনের মৃত্যু নিশ্চিত হাম রোগী হিসেবে নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৫৭ জন। সিলেটে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ৫১ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু চারজন মোট ৫৫ জন। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ১৪ ও ৪ মোট ১৮ জন। মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু ১২ জন এবং নিশ্চিত হাম রোগীর মৃত্যু একজন মোট ১৩ জন। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে ১০ জনের। দুই হিসাব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম

৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম