সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৫:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৩৭:৪৫ অপরাহ্ন
‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা
‎ ‎স্টাফ রিপোর্টার:: ‎
শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত "জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬"-এ ১ম স্থান অর্জন এবং পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ লাভের গৌরব অর্জন করেছেন সুনামগঞ্জের সন্তান হাফিজ এহসানুল হক পারভেজ। এ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
সোমবার (২৪ আগস্ট) বেলা ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। ‎ ‎​সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কেবল এই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গৌরব। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। ‎
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী পারভেজের গর্বিত পিতা আব্দুল হক কাশিপুরী বলেন, সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়েছিলাম, আজকের এই অর্জন তার বড় সার্থকতা। আমি তার উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রার্থী। ‎
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ​হাফেজ মাওলানা আমির হোসেন, ​মুফতি শহিদুল ইসলাম পলাশী, ​হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী,​আরমি রফিক উদ্দিন (মাদরাসার অভিভাবক), ​হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার (পরিচালক, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা), ​হাফেজ আমির হোসাইন (ভাইস প্রিন্সিপাল, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা),​হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ। ‎ ‎​মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক লালনের ফলেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সুনাম কুড়াচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর