সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৫৪:১৫ পূর্বাহ্ন
প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কাজির পয়েন্ট এলাকায় প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, আমার সাধ্যমত আমি আপনাদের সেবা করবো। আপনাদের জন্য কিছু করতে পারলে আমি মনে করবো আমার মা-বাবার জন্যও কিছু করেছি। তিনি বলেন, প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয় জেলা প্রশাসকের নামের জায়গায় রয়েছে, সেই জায়গা যদি সংঘের নামে বন্দোবস্ত দেয়া যায়, তবে তা করবো। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, নবীণ ও প্রবীণের একটি মিলনমেলার আয়োজন করতে পারলে নবীনেরা বুঝতে পারবে তার বাবা-মা কত কষ্ট করে এবং কিভাবে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। মিলনমেলার আয়োজন করলে এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলী। প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ স¤পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সংগঠনের সদস্য মো. শাহাব উদ্দিন, সদস্য ডা. মুরশেদ আলম, সদস্য এ.কে.এম উছমান গণি, সদস্য মো. আব্দুল আউয়াল, সদস্য আব্দুস ছোবান। অনুষ্ঠানে সহযোগিতা করেন সংঘের যুগ্ম সাধারণ স¤পাদক নুরুল ইসলাম গাজী। কুরআন থেকে তেলাওয়াত করেন মো. জমির আলী ও গীতাপাঠ করেন অনুকূল চন্দ্র মৈত্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স