সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ধর্মপাশায় ইউপি সদস্যের দোকানে চুরি

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন
ধর্মপাশায় ইউপি সদস্যের দোকানে চুরি
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের একটি দোকানে গত রবিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের টিনের একটি ছাউনির নাটবল্টু খুলে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন বলেন, রোববার রাত ১০টার দিকে দোকানের সাটারে তালা দিয়ে আমি বাড়িতে চলে যাই। সোমবার সকাল ১০টার দিকে দোকানের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পাই টিনের একটি ছাউনি খোলা ও দোকান ঘরের পেছনের দরজা খোলা রয়েছে। চোরেরা দোকান থেকে সয়াবিন তেল, সিগারেট, সাবানসহ বিভিন্ন পণ্যসামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর