ধর্মপাশায় ইউপি সদস্যের দোকানে চুরি
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের একটি দোকানে গত রবিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র দোকানের টিনের একটি ছাউনির নাটবল্টু খুলে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন বলেন, রোববার রাত ১০টার দিকে দোকানের সাটারে তালা দিয়ে আমি বাড়িতে চলে যাই। সোমবার সকাল ১০টার দিকে দোকানের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পাই টিনের একটি ছাউনি খোলা ও দোকান ঘরের পেছনের দরজা খোলা রয়েছে। চোরেরা দোকান থেকে সয়াবিন তেল, সিগারেট, সাবানসহ বিভিন্ন পণ্যসামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি