সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি

সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:০৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:০৩:২২ পূর্বাহ্ন
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের শাহপরান (রহ.) মাজার এলাকায় শাহাব উদ্দিন নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের ইসলামাবাদ আবাসিক এলাকার দুই নম্বর ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শাহাব উদ্দিনকে তাঁর গলা কেটে হত্যা করেছে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে। শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তাঁর এক ছেলে ফ্রান্স প্রবাসী। পুলিশ জানিয়েছে-ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শাহাব উদ্দিনের স্ত্রী জানান, রোববার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হন তার স্বামী। এ সময় শাহাব উদ্দিন তাঁর নাতনিকে দেখে রাখার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। এরপর রাতে তারা জানতে পারেন যে, শাহাব উদ্দিনকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে যাওয়া হয়েছে। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার ভাই এসে বলেন, আমার বাবাকে কারা যেন আটকে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহাব উদ্দিনের একটি ছোট মুদি দোকানদার রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। নিহতের গলা ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে বাসার ভেতরে সপরিবারে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই দিন সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার বাসায় তাঁদের হত্যার ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে