সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

নদী থেকে নারীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:১৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:১৭:১৭ পূর্বাহ্ন
নদী থেকে নারীর লাশ উদ্ধার
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে লাকী বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের টানাখালি বাজার সংলগ্ন সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাকী বেগম জগদল ইউনিয়নের জগদল গ্রামের আবদুস সহিদের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, লাকী বেগম পার্শ্ববতী শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রামের কামাল মিয়ার বাড়িতে প্রায় বছর খানেক ধরে গৃহকর্মীর কাজ করতেন। কামাল মিয়ার শ্বশুর বাড়ি জগদল হওয়ায় তার স্ত্রী রুকসানা লাকী বেগমের আত্মীয়, এসুবাধে লাকী বেগম সেখানে গৃহকর্মীর কাজ করতেন। লাকী বেগম স্বামী পরিত্যক্তা এবং নিঃসন্তান ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা দিরাই থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশটি তীরে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, লাশটিতে পচন ধরেছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকা- নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর