সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২২:৫৭ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি মো. জিবলু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলার মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিবলু মিয়া জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের বিল্লাল উদ্দিনের ছেলে। মামলার বিবরণ ও র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী এবং অভিযুক্ত জিবলু মিয়া একই গ্রামের বাসিন্দা। প্রতিবেশী হওয়ায় জিবলু প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভিকটিম তার নিজ শয়নকক্ষে ঘুমে ছিল। এ সময় তার মা-বাবা পারিবারিক কাজে ঘরের বাইরে থাকার সুযোগে জিবলু অনধিকার প্রবেশ করে। সে কিশোরীর মুখ চেপে ধরে ও হাত বেঁধে ধর্ষণ করে। ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের মা আসামিকে বের হয়ে যেতে দেখেন। পরবর্তীতে ঘরে ঢুকে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ১০, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিবলু আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যা¤প) এবং সদর কো¤পানী (সিলেট)-এর একটি আভিযানিক দল সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর