স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি মো. জিবলু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলার মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিবলু মিয়া জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের বিল্লাল উদ্দিনের ছেলে। মামলার বিবরণ ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী এবং অভিযুক্ত জিবলু মিয়া একই গ্রামের বাসিন্দা। প্রতিবেশী হওয়ায় জিবলু প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভিকটিম তার নিজ শয়নকক্ষে ঘুমে ছিল। এ সময় তার মা-বাবা পারিবারিক কাজে ঘরের বাইরে থাকার সুযোগে জিবলু অনধিকার প্রবেশ করে। সে কিশোরীর মুখ চেপে ধরে ও হাত বেঁধে ধর্ষণ করে। ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের মা আসামিকে বের হয়ে যেতে দেখেন। পরবর্তীতে ঘরে ঢুকে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ১০, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিবলু আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যা¤প) এবং সদর কো¤পানী (সিলেট)-এর একটি আভিযানিক দল সিলেট নগরীর মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২১:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৯:২২:৫৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ