সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল

সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৩:৪৭:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার:: ​
"উদ্দেশ্য নিয়ে শুরু করো, গর্ব নিয়ে বিদায় নাও" এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের নবীন বরণ ও গ্র্যাজুয়েটদের বিদায় সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ​
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ইংরেজি বিভাগের প্রধান ইভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদত হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম মওলা পিয়াস। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তাসমিয়া মনি। ​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. শাহাদত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য। নবীনরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিক্ষা জীবন শুরু করবে এবং বিদায়ীরা অর্জিত জ্ঞান ও সততা দিয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে এটিই আমাদের প্রত্যাশা। ​
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রকিব, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. রোকসানা পারভীন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামসেদ আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইনার উদ্দিন এবং ইংরেজি বিভাগের প্রভাষক জিপু চৌধুরী। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য কামনার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার আহ্বান জানান। ​শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্য তুলে ধরেন তাসকিরা হক তাজিন।
এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন (১০ম ব্যাচ), ইসরাত জাহান (১১তম ব্যাচ), হাবিবা আক্তার (১২তম ব্যাচ) এবং আরিফ হোসেন (১৩তম ব্যাচ)। ​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী গ্র্যাজুয়েটদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সর্বশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে