সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের দালালচক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের দালালচক্রের তথ্য এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে মানবপাচারে জড়িত দালালচক্রের পূর্ণাঙ্গ তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সুনামগঞ্জের কয়েকজন তরুণের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পুলিশ সুপারকে উদ্দেশ করে তিনি বলেন, বিশেষ করে যে নয়জন মারা গেছেন এবং এর আগে যারা মারা গেছেন, তাদের সঙ্গে জড়িত একটি চক্র রয়েছে। তাদের বিষয়ে সব তথ্য সংগ্রহ করতে হবে। তিনি বলেন, শুধু মামলা করলেই হবে না, মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। তাদের অবস্থান, যোগাযোগ, বিদেশে থাকা সহযোগী এবং কীভাবে তারা তরুণদের বিদেশে পাঠিয়েছে এসব তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই তথ্য আমাদের কাছে পাঠাবেন। এক সপ্তাহ পরে আমি বিষয়টি মনিটর করব। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন একটি আন্তঃদেশীয় অপরাধ। তাই শুধু স্থানীয় পর্যায়ে মামলা করে থেমে থাকলে হবে না। চক্রের কেউ বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। মন্ত্রী বলেন, সুনামগঞ্জে অবৈধ বিদেশযাত্রা ঠেকাতে শুধু সভা-সেমিনার বা বক্তব্যের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। বেশি বেশি বক্তব্য দিয়ে লাভ নেই। আমাদের এই কাজগুলো শুরু করতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জ বাংলাদেশের অন্যতম একফসলি জেলা। এখানকার মানুষ একটি ফসলের ওপর নির্ভরশীল। প্রতিবছর কোনো না কোনো হাওর তলিয়ে যাওয়ায় কৃষিনির্ভর মানুষের জীবন ও অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। বছরের একটি বড় সময় কর্মসংস্থানের সংকট থাকায় তরুণদের একটি অংশ বিদেশে যাওয়ার চেষ্টা করে। এই বাস্তবতাকে কাজে লাগিয়ে দালালচক্র তরুণদের নানা ধরনের প্রলোভন দেখায় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তরুণদের বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। এজন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। মন্ত্রী বলেন, বিদেশ যেতে আগ্রহী তরুণদের আরবি, জাপানি, চাইনিজ, কোরিয়ান ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ওয়েল্ডিং, ড্রাইভিং, রেফ্রিজারেশনসহ বিদেশে চাহিদাস¤পন্ন বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র করার বিষয়টি আমরা বিবেচনা করছি, ইনশাআল্লাহ। সুনামগঞ্জের অসহায় পরিবারগুলো থেকে অন্তত একজন করে মানুষকে বিনা খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার প্রস্তাবের কথাও তুলে ধরেন তিনি। ভূমধ্যসাগরে যারা মারা গেছেন, তাদের পরিবারের সদস্যদের ১০ হাজার কর্মীর সুযোগের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দকে এ কাজে যুক্ত করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামদেরও সচেতন করতে হবে, যাতে জুমার খুতবায় অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়াবহতা তুলে ধরা হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা