সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ৫টি আসনে হবে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৪৯:৫৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ৫টি আসনে হবে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের তরুণদের বৈধ ও নিরাপদ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জেলার পাঁচটি সংসদীয় আসনে একটি করে মোট পাঁচটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশ যেতে আগ্রহী তরুণদের আরবি, জাপানি, চাইনিজ, কোরিয়ান ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ওয়েল্ডিং, ড্রাইভিং, রেফ্রিজারেশনসহ বিদেশে চাহিদাস¤পন্ন বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র করার বিষয়টি আমরা বিবেচনা করছি, ইনশাআল্লাহ। তবে শুধু ভবন নির্মাণ করে প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করলেই হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য জনপ্রতিনিধিদেরও দায়িত্ব নিতে হবে। তিনি জেলা প্রশাসককে পরিত্যক্ত সরকারি ভবন, স্কুল-কলেজ ও মাদ্রাসা ব্যবহার করে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নিতে বলেন। মন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণে দুই-তিন বছর সময় লাগতে পারে। কিন্তু প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে এত সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। চিঠি চালাচালির প্রয়োজন নেই। আমরা দ্রুত কাজ শুরু করতে চাই। আগামীকাল থেকেই আপনারা কত দ্রুত সেন্টার এবং ভাষা কোর্স চালু করতে পারেন, সেটি দেখুন। তিনি আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দক্ষতা ও ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যেতে পারলে কর্মীরা যেমন ভালো কাজের সুযোগ পাবেন, তেমনি প্রতারণা ও অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকিও অনেকাংশে কমে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা