সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

ভিমরুলের কামড়ে ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৮:০০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৮:০০:০৭ পূর্বাহ্ন
ভিমরুলের কামড়ে ছাত্রের মৃত্যু
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্র আরিয়ান ভিমরুলের কামড়ে নিহত হয়েছে। গত সোমবার বিকেলে স্কুলের পাশে রাস্তায় ভিমরুল কামড় দিলে প্রথম তাকে স্থানীয় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ওইদিন রাতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সকালে অচেতন হয়ে পড়লে সকাল আটটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষক আসমা আক্তার বলেন, আরিয়ান আর স্কুলে আসবে না, বসবে না সহপাঠীদের সাথে। ভিমরুলের কামড়ে সে দুনিয়া থেকে চিরবিদায় নিল - এমনটা মানা যায় না। স্কুলের সহকারী শিক্ষক পুলক বিহারী মজুমদার বলেন, গতকালও আরিয়ান বিদ্যালয়ে উপস্থিত ছিল। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ