সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১২:১৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১২:১৪:৫৫ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংবেদনশীল পরিবেশ, বিলুপ্তপ্রায় জলজ উদ্ভিদ এবং বিপন্ন মৎস্যসম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটি'র এক সভায় এই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ​সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খানের সঞ্চালনায় এতে হাওরের পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন অবস্থা দূরীকরণে বিস্তারিত আলোচনা করা হয়। ​
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবাধে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ শিকার এবং অনিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থার কারণে টাঙ্গুয়ার হাওরের মূল প্রাণশক্তি ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণে অবিলম্বে মৎস্য অভয়াশ্রম এলাকাগুলো পূর্ণ পাহারার আওতায় আনা এবং নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারীসহ সকল ধরনের অবৈধ মাছ ধরার যন্ত্র অভিযান চালিয়ে ধ্বংস করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ​
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, টাঙ্গুয়ার হাওর কেবল সুনামগঞ্জের নয়, সমগ্র বাংলাদেশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগোষ্ঠী, প্রশাসন ও পর্যটকদের সমন্বিত সচেতনতাই পারে এই হাওরকে রক্ষা করতে। ​
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোহাইমিনুল হক, এবং রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীন। ​এছাড়াও পরিবেশ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি বাহলুল বখত, হাউস-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, বাসস জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বজলুর রহমান, সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম এবং বেসরকারি সংস্থা সিএনআরএস-এর সমন্বয়কারী সাইফুল চৌধুরী।
​সভা শেষে জানানো হয়, খুব শিগগিরই টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং স্থানীয় সচেতনতামূলক প্রচার-প্রচারণা জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ