সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটক নিহত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৫:২১ অপরাহ্ন
টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে পর্যটক নিহত
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৪)নামে এক যুবক নিহত হয়েছে। তিনি মোহনপুর সরকারী ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজশাহী জেলার ১৭ রাজশাহী সিটি করপোরেশন মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা বন বিভাগ কর্মসর নুরুল ইসলাম বাবুর ছেলে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাও বাজারের পাশে ঘটনাটি ঘটেছে। স্থানীয় এলাকাবাসী জানান,সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়ায় নিয়ে টাংগুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে সকালে রওনা হয়। যাওয়ার পথে সকাল ১০ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজারের মসজিদের পাশে লামাগাওয়ের নদী (মানাই নদী) নোঙর করে। পরে সেখান থেকে খাবারের জন্য প্রয়োজনীয় পন্য সামগ্রি কেনার জন্য যায় সাথে থাকা কয়েক জন। এদিকে অন্যন্যরা গোসল করার জন্য নৌকা থেকে যায়। গোসল করার জন্য নৌকা থেকে লাফ দিয়ে পানি পড়ে কয়েকজন। অনেকেই উঠলেও আব্দুল মাজেদ পিকলু আর পানির নিচ থেকে উঠেনি। এর পর থেকে থাকে উদ্ধার চালায় স্থানীয় এলাকাবাসী। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী ও সাথে থাকা সহযোগীরা। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান,টাংগুয়ার হাওরে বেড়াতে যাওয়ার আগেই এই দূর্ঘটনার শিকার হয়েছে। ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী উদ্ধার অনেক চেষ্টা করে লাশ উদ্ধার করেছে। এসআই আবুল হাসনাত চৌধুরী জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ। তিনি জানান,এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল

১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল