সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৪৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের গলা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে তীব্র উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিল্লুর রহমান সোহাগ নামের একজনকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কাজী পয়েন্টে অবস্থিত জেনারেল হাসপাতালে চিকিৎসক ডাঃ অতুল কুমার মজুমদার (মিন্টু)-র তত্ত্বাবধানে এক প্রসূতির সিজার করা হয়। ওই নবজাতক সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে। নবজাতকের পরিবারের স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অসাবধানতায় শিশুটির গলা কেটে যায়, এরপর থেকেই অনবরত রক্তক্ষরণ শুরু হয়। পরে রাত ৯টার দিকে বিষয়টি নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে কথা বলতে চাইলে পরিবারের সদস্যরা উল্টো হুমকির শিকার হন। ঘটনাটি ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় প্রসূতির স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জিল্লুর রহমান সোহাগ নামের একজনকে হুমকি দেওয়ার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরবর্তীতে রাত ৯টার পর পুলিশের প্রত্যক্ষ সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী