সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত
ওয়েজখালি এলাকায়

ওয়ারিস আলী হত্যাকান্ড- : ২ জনের যাবজ্জীবন, ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন
ওয়ারিস আলী হত্যাকান্ড- : ২ জনের যাবজ্জীবন, ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরশহরের ওয়েজখালি এলাকায় ওয়ারিস আলী হত্যাকা-ে দায়েরকৃত মামলায় দুইজনকে যাবজ্জীবন, ৪ জনকে ৭ বছর এবং ৫ জনকে দুই বছরের সশ্রম কারাদ-সহ প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আকবর হোসেন এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হল পৌর শহরের ওয়েজখালি এলাকার মৃত গমীর বক্সের ছেলে বাদশা মিয়া ও সুনাফর আলীর ছেলে খেলু মিয়া ওরফে ফেলু মিয়া। ৭ বছরের সশ্রম কারাদ-প্রাপ্তরা হল রামিজ আলী, নুরুল মিয়া, খোরশেদ আলম এবং নুরুজ্জামান। ২ বছরের সশ্রম কারাদ-প্রাপ্তরা হল রাজা মিয়া, জগলু মিয়া, নুর উদ্দিন, সহিনুর মিয়া এবং তাহের মিয়া। পলাতক আসামি খোরশেদ আলম ও নুরুজ্জামানের বিরুদ্ধে অবিলম্বে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে, সাজাপ্রাপ্ত আসামিরা পূর্বে যতটুকু সময় হাজতবাস করেছেন, তা মূল সাজা থেকে বাদ যাবে। অপরদিকে, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধে স¤পৃক্ততা প্রমাণিত না হওয়ায় আসামি জাকারিয়া, আব্দুল জহুর, সাজ্জাত আলী, রেনু মিয়া, জুয়েল মিয়া, মো. শফিকুল ইসলাম, খলিল, সুমন, রিপন ও শাহাবুদ্দিন এই ১০ জনকে মামলার দায় থেকে সম্পূর্ণ খালাস দেওয়া হয়। এছাড়া বিচার চলাকালীন আসামি শাহের আলী ও পারভেজ মিয়া মৃত্যুবরণ করায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম অবসান ঘোষণা করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকার বাসিন্দা হায়দার আলী ও প্রাক্তন কাউন্সিলর খুরশেদ আলমের মধ্যে স্থানীয় নির্বাচনী দ্বন্দ্ব নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিষয়কে কেন্দ্র করে ২০১৪ সালের ২৮ জুলাই হায়দার আলী ও খুরশেদ আলমের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরদিন ২৯ জুলাই ঈদুল ফিতরের নামাজের পর স্থানীয় সালিশের মাধ্যমে মসজিদে বিরোধ নিষ্পত্তি করতে চাইলে খুরশেদের লোকজন সালিশ না মেনে মসজিদ থেকে চলে আসে। পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হায়দার আলী ছোটভাই ওয়ারিস আলীর ওপর হামলা করে খুরশেদের লোকজন। এই সময় উভয়পক্ষের মধ্য সংঘর্ষ বাঁধে। এসময় ওয়ারিস আলী গুরুতর আহত হলে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই বছরের ৪ আগস্ট সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নিহত ওয়ারিস আলীর বড়ভাই হায়দার আলী। দীর্ঘদিন মামলা শুনানী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহ¯পতিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা