সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ

জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত ৮১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর হাতে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মো. শেরেনূর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন এবং শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান। বক্তারা সুনামগঞ্জের আবহমান কালের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করতে নতুন কমিটিকে অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। অসাম্প্রদায়িক চেতনা বিকাশ ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় জেলার সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ