সুনামগঞ্জ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জ সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:৫০:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক তাম্বীর আহমেদ আকঞ্জী। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন আবাবিল নুরানী একাডেমির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা নুর হোসাইন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জমসিদ আলী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ইনার উদ্দিনসহ অন্যান্য শিক্ষক। আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলাম প্রচারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ছুটির দিন হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শিক্ষার্থীরা হামদ, নাত ও মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুপুর ১টায় শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল