সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

গাছ কাটাকান্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান সনাকের

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৯:১৯:৩৪ পূর্বাহ্ন
গাছ কাটাকান্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান সনাকের
সংবাদ বিজ্ঞপ্তি:: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্যরা সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কের পাশে প্রায় সাড়ে চার হাজার গাছ কাটা ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জবাসীর সামনে প্রকাশের আহবান জানিয়েছেন। সেইসাথে সনাক সদস্যরা প্রশাসনের গাছকাটা বন্ধের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েছেন। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সনাকের মাসিক সভায় এই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানানো হয়। সুনামগঞ্জ সনাকের সভাপতি ও সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা’র সভাপতিত্বে সভায় সনাক সদস্যরা বলেন, সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা সম্প্রসারণ বা উন্নয়নের কোনো প্রকল্প নেই। অথচ বন বিভাগ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে এসব সামাজিক বনায়ন কর্তনের অনুমোদন প্রদান করেন। সুনামগঞ্জ সদরের একটি, দোয়ারাবাজারের একটি ও টাঙ্গাইলের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৮৪ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করেছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে কয়েক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে উজাড় করেছে। সওজের বক্তব্য এবং বন বিভাগের কর্মকর্তাদের এই সুস্পষ্ট বৈপরীত্য প্রমাণ করে যে, এটি উন্নয়নমূলক কোনো প্রয়োজন নয় বরং বন বিভাগের একটি অসাধু চক্র বা সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলে বৃক্ষ নিধনে মেতে উঠেছিল। দুই বছর আগেও একইভাবে গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন মানুষের প্রতিবাদের মুখে গাছ কাটা বন্ধ করা হয়। এবার সড়ক সম্প্রসারণ ও সামাজিক বনায়ন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার কথা বলে গাছ কাটা হচ্ছে। সভায় বক্তারা দাবি করেন, সামাজিক বনায়নের আড়ালে ব্যাপক অনিয়ম ও অসচ্ছতার আশ্রয় নিয়েছে বন বিভাগ। কেবল গাছ কাটা স্থগিত করলেই সমস্যার সমাধান হবে না। প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে নিরপেক্ষ, পরিবেশবান্ধব ও জনস্বার্থ অক্ষুণœ রেখে একটি দৃশ্যমান তদন্ত প্রতিবেদন সুনামগঞ্জবাসীর সামনে পেশ করতে হবে এবং ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক কাজ করতে সাহস না করে সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি ও বিশিষ্ট লেখক সুখেন্দু সেন, সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর.পরিমল কান্তি দে, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, আইনজীবী ও সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা শাহীনারা লেইছ, অ্যাডভোকেট হেলিনা আখতার, আধিবাসী নেতা এন্ড্রু জুয়েল সলমার, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, শিক্ষিকা রীনা রানী ঘোষ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমদ, ব্যবসায়ী আশরাফুজ্জামান বাবলু।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা